ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি

চন্দনাইশ সিভিল সোসাইটি সংগঠনের আত্মপ্রকাশ

খাদিজা শাহরিন
জুলাই ৮, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দনাইশ সিভিল সোসাইটি সংগঠনের আত্মপ্রকাশ

খাদিজা শাহরিন,চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

গত ৬ জুলাই ২০২৫ইং রোজ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব এর সুলতান আহমেদ হলে একটি মানবিক, অরাজনৈতিক,
জনকল্যাণমূলক, সুন্দর, সচেতন ও দায়িত্বশীল চন্দনাইশ গঠনের অভিপ্রায়ে “চন্দনাইশ সিভিল সোসাইটি (সিসিএস)” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করে। সমন্বয়ক ও সংগঠক তানভীর আহমদ সিদ্দীকি’র সঞ্চলনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন কর্মাস অব চেম্বারের সহ-সভাপতি এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের পরিচালক এম এ হাশেম, চন্দনাইশ সিভিল সোসাইটি’র প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, সহ- সমন্বয়ক আসিফ রহমান, বাহাচ এর সহ সম্পাদক ও চন্দনাইশ সিভিল সোসাইটির সহ-সমন্বয়ক জমির উদ্দিন, শঙ্খতীর’র নির্বাহী সম্পাদক ও চন্দনাইশ সিভিল সোসাইটির মুখপাত্র মহিউদ্দীন কাদের, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সাজ্জাদ উদ্দীন, চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কন্সাল্টেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ, শাহাজাহান সাজু, আবদুল মান্নান, সরওয়ার কামাল, খান আইয়ুব প্রমুখ।

এতে চট্টগ্রাম মেট্টোপলিটন কর্মাস অব চেম্বারের সহ-সভাপতি এম মাহবুব চৌধুরী বলেন- আলোকিত সমাজ গঠন ও সরকারের পাশাপাশি স্থানীয় উন্নয়নে সামাজিক সংগঠন অন্যন্য ভূমিকা রাখে। বেকারত্ব দূরীকরণে চন্দনাইশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংগঠিত করে কারিগরি শিক্ষার আওতায় এনে প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মযোগী করে গড়ে তুলবে হবে এবং সচেতন নাগরিক সমাজ নির্মাণে চন্দনাইশ সিভিল সোসাইটি ভূমিকা রাখবে।
বক্তারা বলেন- চন্দনাইশ সিভিল সোসাইটি ( সিসিএস) এর ভিশন একটি সমৃদ্ধ, শিক্ষিত, পরিবেশবান্ধব ও ঐক্যবদ্ধ চন্দনাইশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিকের জীবনমান উন্নত এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা বলে জানান বক্তরা।
বক্তারা আরও বলেন, নবীন ও প্রবীণদের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে চন্দনাইশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখা। বেকারত্ব হ্রাস, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণ করবে বলে জানান। চন্দনাইশ সিভিল সোসাইটি”।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।