ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি

চন্দনাইশে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, বাসের হেলপার গ্রেফতার আটককৃত ইয়াবার মূল্য ৪২ লাখ টাকা

Link Copied!

চন্দনাইশে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, বাসের হেলপার গ্রেফতার
আটককৃত ইয়াবার মূল্য ৪২ লাখ টাকা

 

আজগর আলী সেলিম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক:

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ১৪ হাজার ইয়াবাসহ পরিবহন কাজে ব্যবহৃত হানিফ পরিবহনের একটি এসি বাস জব্দ,বাসের হেলপার আটক উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪২ হাজার টাকা

সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টার সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি এসি বাস নং ঢাকা মেট্রো ব-১৫-৭০৮৪ করে ইয়াবা পাচারে খবর পেয়ে চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু পিপিএমের নির্দেশনায় চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান, এস সোহেল মিয়া নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের একটি দল দোহাজারী পৌরসভার শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে হানিফ পরিবহনের এসি বাস টি আটক করে এবং এসময় বাসের হেলপার মারুফ মিয়া (২২) কে আটক করে তার। তার দেয়া তথ্য মতে কৌশলে লুকিয়ে রাখা বাসের মালামাল রাখার বক্সার ভেতর থেকে ইয়াবা গুলো উদ্ধার করে। এবং তাকে গ্রেফতার করে। এ সময় বাসের ড্রাইভার মোঃ আলতাফ মিয়া (৩৪) পালিয়ে যায় । ধৃত বাস হেলপার মারুফ মিয়া ধোপাছড়ি ইউনিয়নের শান্তি বাজারের সোনা মিয়ার ছেলে বলে জানা যায়। পুলিশ বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায় ।

চননাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশ কে বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃত মারুফ মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে পলাতক আসামি বাসের ড্রাইভার কে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।