আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় বাস ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক মোরশেদ (২৪) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় বাসে থাকা ৪ যাত্রী আহত হয়েছেন। গত ২২ই জুন ২০২৫, রবিবার ভোর সাড়ে ৫টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মোরশেদ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসিম উদ্দিন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি জব্দ করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

